রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি

Genius Shop BD-তে আমরা গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। আমাদের লক্ষ্য হলো আপনাকে সঠিক পণ্য ও মানসম্মত সেবা প্রদান করা।

পণ্য কেনার আগে অনুগ্রহ করে আমাদের রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসিটি পড়ে নিন।

👉 নিচের শর্তাবলি আপনার সুবিধার্থে সাজানো হয়েছে।

১ এক্সচেঞ্জ পলিসি

  • পণ্য ডেলিভারির সময় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে গ্রহণ করতে হবে।
  • পণ্যের সাইজ ঠিক না হলে নির্ধারিত শর্তে সাইজ পরিবর্তন করা যাবে।
  • এক্সচেঞ্জের জন্য পণ্যটি অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।
  • ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত বা পরিবর্তন করা পণ্য এক্সচেঞ্জের আওতাভুক্ত হবে না; তবে পণ্যে উৎপাদনজনিত ত্রুটি থাকলে বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
  • কাঙ্ক্ষিত সাইজ বা পণ্য স্টকে থাকা সাপেক্ষে এক্সচেঞ্জ করা যাবে।
  • ব্যবহৃত বা ড্যামেজড পণ্য এক্সচেঞ্জযোগ্য নয়।

২ রিটার্ন পলিসি

  • ভুল পণ্য, ত্রুটিপূর্ণ পণ্য অথবা বর্ণনার সঙ্গে উল্লেখযোগ্য অমিল থাকলে পণ্য ফেরত দেওয়ার অনুরোধ করা যাবে।
  • পণ্য হাতে পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে।
  • অভিযোগের প্রমাণ হিসেবে পণ্যের ছবি বা ভিডিও চাওয়া হতে পারে।

৩ ডেলিভারি চার্জ পলিসি

🏢 কর্তৃপক্ষ বহন করবে

  • সঠিক সাইজ না পাঠানো হলে।
  • ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে।
  • সমস্যা থাকলে (কালার ভিন্ন, সাইজ ভিন্ন, ড্যামেজ বা অন্য কোনো ত্রুটি)।

👤 কাস্টমার বহন করবে

  • সঠিক সাইজ দেওয়ার পরও ফিট না হলে।
  • পণ্য পছন্দ না হলে।
  • লোকেশনে না থাকায় পার্সেল ক্যানসেল হলে।

৪ বিশেষ দ্রষ্টব্য

Genius Shop BD প্রতিটি রিটার্ন বা এক্সচেঞ্জের অনুরোধ যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই নীতি বাংলাদেশের প্রযোজ্য ভোক্তা অধিকার আইন ও অন্যান্য আইনগত বাধ্যবাধকতার অধীন। এই নীতির কোনো শর্ত গ্রাহকের আইনগত অধিকার খর্ব করবে না।

⚠️ নীতিমালার বাইরে: আগুনে পোড়া, অতিরিক্ত পানির কারণে ক্ষতি, বাহ্যিক আঘাতে নষ্ট হওয়া রঙ (Color) সংক্রান্ত যেকোনো সমস্যা।